ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফের জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মাত্র একদিন আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে, গত ১৫ সেপ্টেম্বর কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছিল, যা গতকাল ১৫ অক্টোবর শেষ হয়। কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরদিনই তা আবারও বাড়ানো হলো।কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, “জুলাই সনদ স্বাক্ষরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল (শুক্রবার) সকল রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করবে।”ধারণা করা হচ্ছে, সনদ স্বাক্ষরের পরেও এর বাস্তবায়ন পদ্ধতিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার জন্যই কমিশনের মেয়াদ আবারও বৃদ্ধি করা হলো।


উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গঠিত এই কমিশন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাবের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑